,

কুমিল্লা নগরীতে র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ যুবক আটক

আজকের কুমিল্লা ডট কম :
September 14, 2022
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীতে অভিযান চালিয়ে ৪৬ বোতল ফেন্সিডিলসহ মোঃ সুমন মিয়া (৪১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

বুধবার (১৪ সেপ্টেম্বর) কোতয়ালী মডেল থানাধীন বালুতুপা এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ কর্তৃক কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বালুতুপা এলাকা হতে ৪৬ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার।

আটককৃত মাদক কারবারি কুমিল্লার রাজমঙ্গলপুর (পশ্চিমপাড়া) গ্রামের মোঃ চারু মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া (৪১)।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।