কুমিল্লা ফিল্ম সোসাইটির উদ্বোধন
স্টাফ রিপোর্টারঃ
২০১৭ সালে একটি ঘরোয়া পরিবেশে কিছু তরুণদের নিয়ে প্রাথমিক কথোপকথনের মধ্য দিয়ে শুরু হয় এই সোসাইটির কাগজপত্রের কার্যক্রম।
এ যাবত কুমিল্লায় গড়ে উঠা বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের বিভিন্ন প্রতিষ্ঠানকে একটি সমবায় প্রতিষ্ঠানের মাধ্যমে সংঘবদ্ধ করে কাজ করার লক্ষ্যে কুমিল্লা ফিল্ম সোসাইটি প্রতিষ্ঠা। বি-মিডিয়ার কর্নধার মোহাম্মদ বিল্লাল হোসেন বহুদিনের একটি স্বপ্ন এই কুমিল্লাতে একটি সংঘবদ্ধ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবে। তার সেই ইচ্ছাকে সাধুবাদ জানান বর্তমান সময়ের কুমিল্লার প্রিয় মুখ নতুন নির্মাতা আশিক পায়েলসহ সকলের মতামতে কুমিল্লা ফিল্ম সোসাইটি নাম প্রস্তাবিত হয় ।
৬ জুন(বুধবার) ১৩টি প্রতিষ্ঠানকে নিয়ে উদ্বোধন হলো অনেকদিনের প্রতিক্ষিত কুমিল্লা ফিল্ম সোসাইটি । উদ্বোধন করেন এই সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশের প্রখ্যাত ও ২১ শে পদক প্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল। উপস্থিত ছিলেন বাংলাদেশের একাধিকবার জাতীয় চলচ্চিত্র শিল্প নির্দেশক প্রিয় মুখ উত্তম গুহ, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী চিত্রলেখা গুহ, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান, রূপসজ্জাকার মোহাম্মদ আলী বাবুল, বিশিষ্ট বিজ্ঞাপণ নির্মাতা রানা মাসুদ, কুমিল্লার বিশà
