কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘২০তম বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৫’-এর কুমিল্লা জেলা পর্ব। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় কুমিল্লা অঞ্চলের স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিবেন।
মঙ্গলবার (১৫ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সভাপতি জনি সরকার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২১ জুলাই (সোমবার) বিকাল ২টা থেকে সন্ধ্যা ৫টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের কনফারেন্স রুমে প্রতিযোগিতার প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে। এতে সিনিয়র ও- জুনিয়র দুটি গ্রুপ থাকবে। জুনিয়র গ্রুপে ১৪–১৫ বছর বয়সী এবং সিনিয়র গ্রুপে ১৬–১৮ বছর বয়সী শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।
প্রতিযোগিতায় সর্বমোট ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১৯ জুলাই রা