কুমিল্লা মহানগরীতে ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ শীর্ষক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট:
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন গণযোগাযোগ অধিদপ্তর দেশব্যাপী সারা বছর গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার ও গণসচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে আসছে। এর মধ্যে রয়েছে উন্নয়ন তথ্য সংবলিত ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শন, লিফলেট বিতরণ, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। ‘গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ” শীর্ষক প্রকল্পের অধীনে এসব কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
এ প্রকল্পের আওতায় দেশের ৯ হাজার ৫ শত ইউনিয়ন/ওয়ার্ড পর্যায়ের ১৯ হাজার জনবহুল স্থানে উন্নয়নমূলক ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। এর অংশ হিসেবে কুমিল্লা সিটি কর্পোরেশনের ঢুলিপাড়া ও টাউন হল মাঠে উন্নয়ন তথ্য সংবলিত ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শন, লিপলেট বিতরণ, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ প্রভৃতি কার্যক্রম নিয়ে “এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” শীর্ষক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কর্ণফুলি টানেল, মেট্টোরেল প্রকল্প, পদ্মা সেতু, পদ্ম সেতুর সংযোগ সড়ক, পতেঙ্গা সমুদ্র সৈকত, নারীর ক্ষমতায়ন, পূর্বাচল প্রকল্প, এক্সপ্রেসওয়ে, করোনা ভাইরাস প্রতিরোধে সুরক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যবিধি পালনের গুরুত্ব, টিকা গ্রহণসহ চলমান মেঘা প্রকল্প বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
‘গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নà§