কুমিল্লাকে কোনোভাবেই বিভাগ মেনে নেবে না,‘নোয়াখালী বিভাগ চাই’ দাবিতে মানববন্ধন
ডেস্ক রিপোর্টঃ
দুইশো বছরের প্রাচীন জেলা নোয়াখালীকে পৃথক বিভাগ, জেলার বিভিন্ন উপজেলাকে বিভাজন করে নতুন সাতটি উপজেলা গঠন এবং নতুন উপজেলাগুলোকে একত্রিত করে হাতিয়া কেন্দ্রিক নতুন জেলা গঠনের দাবি জানানো হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি তোলেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি।
সংগঠনটির নেতারা নোয়াখালীকে কোনোভাবে বিভাগ থেকে বঞ্চিত করা হলে অনতিবিলম্বে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও উচ্চারণ করেন।
তারা বলেন, ঐতিহ্যবাহী জেলা নোয়াখালীকে বাদ দিয়ে বঙ্গবন্ধুর খুনের মূল পরিকল্পনাকারী খন্দকার মোশতাকের জন্মস্থান কুমিল্লাকে কোনোভাবেই যে কোনো নামে বিভাগ মেনে নেবে না বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের নোয়াখালী। বাংলাদেশের জাতীয় অর্থনীতির শতকরা ৩৫ ভাগের কাছাকাছি নিয়ন্ত্রণ করে নোয়াখালী অঞ্চলের ব্যবসায়ীরা। সুতরাং নোয়াখালীকে বিভাগ ঘোষণা না করা হবে বিমাতাসুলভ আচরণ।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, রাজধানী থেকে সড়কপথে কুমিল্লার দূরত্ব মাত্র ৮০/৮৫ কিলোমিটার, মাত্র ঘণ্টাখানেকের পথ। আর কুমিল্লার দাউদকান্দি উপজেলা হতে রাজধানীর দূরত্ব মাত্র à§