,

কুমিল্লার ঐতিহ্যবাহী মোমবাটিক দিয়ে শুরু করা ব্যবসায় ইয়াসমিনের সাফল্য

আজকের কুমিল্লা ডট কম :
April 2, 2024
news-image

মোঃ মাসুদ হোসেন:

মাধ্যমিকের গণ্ডি না পেরোতেই বসতে হয় বিয়ের পিঁড়িতে। কিন্তু অদম্য মানসিকতা যাঁর, তিনি এখানেই থেমে যাবেন, তা কি হয়! সংসার-সন্তান সামলে চুকিয়েছেন পড়াশোনার পাটও। চাকরি নয়, ব্যবসা করবেন, স্বাবলম্বী হবেন। তাই স্বামীর দেয়া হাতখরচের টাকা জমিয়ে স্বল্পপুঁজি দিয়ে ব্যবসা শুরু করলেও বেড়েছে কলেবর। তাঁর সফল উদ্যোক্তা হয়ে ওঠার নানা চড়াই-উতরাইয়ের গল্প লিখেছেন মোঃ মাসুদ হোসেন। ইয়াসমিন সুলতানা, পরিবারের ৬ ভাই-বোনের মধ্যে পঞ্চম সন্তান। জন্ম-বেড়ে উঠা চাঁদপুর জেলাতে। ২০০৯ সালে চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতি কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন তিনি। শৈশব ও পড়াশোনা চাঁদপুরে হলেও স্বামীর চাকরিসূত্রে ঢাকার সাভারে তার বসবাস। বর্তমানে স্বামী-সংসার সামলে দেশীয় পণ্যের একজন ই-কমার্স উদ্যোক্তা ইয়াসমিন। ফেসবুক পেজ ‘সঞ্চয়িতা’ ঘিরেই এখন তার স্বপ্ন। সম্প্রতি ইয়াসমিন সুলতানা তার উদ্যোগের গল্প বলেছেন আজকের কুমিল্লাকে।