কুমিল্লার ব্রাহ্মণপাড়া দুই শিক্ষার্থীকে শ্লীলতাহানি ঘটনায় যুবকের এক বছরের কারাদন্ড
অনলাইন ডেস্কঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় রোববার (১১ অক্টোবর) সকালে দুই মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানি করায় বিল্লাল হোসেন (৩৫) নামের এক সিএনজি চালিত অটোরিক্সা চালককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।
কারাদন্ড প্রাপ্ত বিল্লাল হোসেন ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের বাড়ানী গ্রামের মুকবল হোসেন মোহন মিয়ার ছেলে। তাকে একইদিন দুপুরে কুমিল্লা জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, বিল্লাল হোসেন সিএনজি চালিত একটি অটোরিক্সা কিনে নিজেই গাড়ী চালায়। মাঝে-মধ্যে অন্য চালকের কাছেও ভাড়া দেয়। ঘটনারদিন অটোরিক্সাটি অন্য চালকের কাছে ভাড়া দিয়ে নিজে যাত্রীর আসনে বসে ব্রাহ্মণপাড়া থকে চান্দলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার ছোটধুশিয়া এলাকা থেকে স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণীর দুই ছাত্রী নিজ বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসায় প্রাইভট পড়তে যাওয়ার জন্য ওই সিএনজিতে উঠে পেছনের খালি দুটি আসনে বসে। পাশের একটি আসনে বসা ছিলো ওই সিএনজির চালক বিল্লাল হোসেন। অন্য একজন চালক গাড়ী