,

কুমিল্লার লাকসামে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত

আজকের কুমিল্লা ডট কম :
November 18, 2020
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার লাকসামে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি (৪২) নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় অজ্ঞাত ওই ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে অজ্ঞাত ব্যক্তিকে নিয়ে আসা ব্যক্তিদ্বয় মনোহরগঞ্জের খিলা এলাকায় সড়ক দুর্ঘটনায় কবলিত স্থান থেকে ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধারের কথা জানালেও পুলিশ ও উপজেলা স্বাস্থ্য বিভাগ খোঁজখবর নিয়ে জানতে পারেন সেখানে সড়ক দুর্ঘটনা ঘটেনি। মৃত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আঘাতের চিহ্ন দেখা গেছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ ওই ব্যক্তির স্বজনদের না পেয়ে লাকসাম থানায় পুলিশের নিকট মরদেহ হস্তান্তর করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।