,

কুমিল্লার ৯ ইউনিয়নে নৌকা ডুবেছে

আজকের কুমিল্লা ডট কম :
December 27, 2021
news-image

 

স্টাফ রিপোর্টার:

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার তিন উপজেলার ২৬ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ৬ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। সব মিলিয়ে ২৬ ইউনিয়নে ১৭ জন নৌকার প্রার্থী জয়ী হলেও অপর ৯ ইউনিয়নে দলের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রাথীরা নৌকা ডুবিয়েছেন। এর মধ্যে সদর উপজেলার পাচথুবী ইউনিয়নে নৌকার প্রার্থী মনোনয়ন পত্রই দাখিল করেননি। রোববার রাতে জেলা ও উপজেলা নির্বাচন অফিস কার্যালয় থেকে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে এসব তথ্য জানা গেছে।

কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, ফলাফল অনুযায়ী, সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম (সিআইপি), আমড়াতলীতে নৌকা প্রতীকের মোজাম্মেল হোসেন। এর আগে এ উপজেলার চার ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর মধ্যে পাচথুবী ইউনিয়নে নৌকার বিদ্রোহী রাজু বিজয়ী হয়েছেন। এ ইউনিয়নে নৌকার প্রার্থী ইকবাল হোসেন বাহলুল নৌকার মনোনয়ন পত্রই দাখিলই করেননি।

চৌদ্দগ্রামের উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন জানান, চৌদ্দগ্রামের ১নং কাশিনগর ইউনিয়নে নৌকা প্রতীকের মো. মোশারেফ হোসেন, ২নং উজিরপুরে নৌকা প্রতীকের নায়িমুর রহমান মাছুম, ৩নং কালিকাপুরে ইউনিয়ন নৌকা প্রতীকের ভিপি মাহবুব হোসেন মজুমদার, ৫নং শুভপুর ইউনিয়নে নৌকা প্রতীকের আলহাজ খলিলুর রহমান মজুমদার, ৮নং মুন্সিরহাটে নৌকা প্রতীকের মাহফুজ আলম, ৯নং কনকাপৈতে নৌকা প্রতীকের জাফর ইকবাল, ১০নং বাতিসায় নৌকা প্রতীকের কাজী ফখরুল আলম ফরহাদ, ১১নং চিওড়ায় স্বতন্ত্র (জাসদ) প্রার্থী আবু তাহের, ১২নং গুণবতী ইউনিয়নে আনারস প্রতীকের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোস্তফা কামাল, ১৩নং জগন্নাথদিঘি ইউনিয়নে নৌকা প্রতীকের হাজী জানে আলম ভূঁইয়া বিজয়ী হয়েছেন। এর আগে এ উপজেলার শ্রীপুর ও গোলà¦