,

কুমিল্লায় অযৌক্তিক বিদ্যুৎ বিলে দিশেহারা হয়ে পড়েছেন গ্রাহকরা

আজকের কুমিল্লা ডট কম :
June 30, 2020
news-image

স্টাফ রিপোর্টার:
বিদ্যুতের অযৌক্তিক বিলে দিশেহারা হয়ে পড়েছেন কুমিল্লার গ্রাহকরা। তাদের অভিযোগ, মিটার রিডাররা বাসায় গিয়ে মিটার দেখে বিল করেন না।

মুন্সেফ কোয়ার্টার এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম জানান, তার নতুন মিটারে আগে মিটার রিডিং ছিল ১৬২, এবার ২৪ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত রিডিং দেয়া হয় ২১৬২ ইউনিট। গতবারের বিল ছিল ১২২২ টাকা, তা এক লাফে বেড়ে ২১৩৪১ টাকা হয়েছে। মিটার রিডারকে ডেকে আনার পর তিনি জানান, রিডিং যা তাই লিখেছি। হয়তো মিটারে সমস্যা আছে। এটা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার বলতে পারবেন।

বিদ্যুৎ অফিসের কর্মচারি-কর্মকর্তাদের ব্যবহার নিয়েও অভিযোগ গ্রাহকদের। অনেকে বিদ্যুৎ অফিসে এই ভৌতিক বিলের অভিযোগ দিলেও আবার কেউ কেউ সময় এবং অতিরিক্ত টাকা খরচের আশঙ্কায় অভিযোগ দিতে আগ্রহী হচ্ছেন না। সারা দেশের মতো জেলার অন্য উপজেলাগুলোতেও বিদ্যুৎ গ্রাহকদেরও বিলের এমন অভিযোগ রয়েছে। অনেকের অভিযোগ, মিটার টেম্পারিং করা থাকে। এ কাজটা কর্মকর্তারাই করেন। করোনার কারণে অধিকাংশ মানুষের রোজকার বন্ধ। এখন এ আকাশ কুসুম বিল দেখে তাদের নাভিশ্বাস উঠেছে।

করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারণে তিনমাস সরকার ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত তিন মাসের
আবাসিক গ্রাহকের বিদ্যুতের বিল নেওয়া বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল সরকার। কিন্তু তিনমাস
পর এই ৫-১০ গুন বিল আসায় ক্ষুব্ধ গ্রাহকরা। বিল সংশোধনের জন্য  অফিসে গিয়ে হয়রানির হচ্ছেন। বিল সংশোধনের জন্য অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে বলেও  অভিযোগ গ্রাহকদের।

এদিকে অতিরিক্ত বিদ্যুৎ বিল দেওয়ার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূà¦