কুমিল্লায় গণটিকা কার্যক্রম উদ্বোধন করলেন এম পি বাহার
স্টাফ রিপোর্টারঃ
শেখ হাসিনার সালাম নিন,কোভিড-১৯ টিকা নিন। এমন শ্লোগান কে ধারণ করে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে মঙ্গলবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় দ্বিতীয় বার কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান গণটিকা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
কুমিল্লা-৬ সদর আসনের সদর সাংসদ ও মহানগর আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণটিকা কার্য্যক্রম উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান,সিভিল সার্জন মীর মোবারক হোসেন, বি এম এ সভাপতি আব্দুল বাকী আনিস,সাধারণ সম্পাদক আতাউর রহমান জসীম ও স্বাচিপের সাধারণ সম্পাদক ডাঃ মাহবুব মোর্শেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
গণটিকা কার্যক্রম উদ্বোধনকালে সদর সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার বলেন, এ টিকা গুলো কুমিল্লা সদর (জেনারেল) হাসপাতাল ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রদান করা হবে। উল্লেখ্য যে, কুমিল্লায় ইতিমধ্যà
