,

কুমিল্লায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের র‌্যালি ও আলোচনা সভায় পিয়ারলেস ম্যাটস্ এর অংশগ্রহণ

আজকের কুমিল্লা ডট কম :
April 17, 2019
news-image

 

মোঃ আবদুল আউয়াল সরকার:

“স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার” বাংলাদেশে এই প্রথম বারের মত ১৬ থেকে ২০ এপ্রিল ২০১৯ জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উদ্যাপন করা হবে।

আজ (১৭ এপ্রিল) সকালে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহামান এর সভাপতিত্বে স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মাহবুবুল করিম, ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডাঃ মোঃ আবদুল কুদ্দুস আকন্দ, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, এমও.সিএস ডাঃ সৌমেন রায়, এমও.ডিডিসি ডা: মোহাম্মদ নাজমুল আলম, এমও.ডিআরএস ডা: নিসর্গ মেরাজ চৌধুরী, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলা উদ্দিন, বাংলাদেশ ওয়ার্ড মাস্টার এসোসিয়েশন সিনিয়র সহ-সভাপতি ও কুমিল্লা মহানগর শ্রমিকলীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম (মাস্টার)।

এসময় আরো উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ও বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক অধিভূক্ত ৪ বছর মেয়াদী মেডিকেল এসিস্টেন্ট ট্রেনিং কোর্স পিয়ারলেস ম্যাটস্ এর পরিচালক ও শিà