,

কুমিল্লায় জিম্মি করে মুক্তিপণ আদায়ের জন্য নেয়ার পর চিনে ফেলায় মাসুদকে হত্যা

আজকের কুমিল্লা ডট কম :
November 25, 2017
news-image

৪৮ ঘন্টায় হত্যার রহস্য উন্মোচন করলো পিবিআই

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লা মহানগরীর একটি ফ্ল্যাট বাসায় বেসরকারি কোম্পানীর কর্মকর্তা মাসুদুর রহমান মজুমদারকে অপহরণপূর্বক জিম্মি করে মুক্তিপণ আদায়ের জন্য ৫ টন রডের অর্ডার দেওয়ার কথা বলে কৌশলে ঘাতকরা মোবাইল ফোনে তাদের ভাড়াটে বাসায় ডেকে নিয়েছিল। ঘাতকদের পরিকল্পনা ছিল আবুল খায়ের গ্রুপ কিংবা স্বজনদের নিকট ফোন করে মুক্তিপণ আদায় করা। কিন্তু মাসুদ অপহরণকারীদের চিনে ফেলায় এবং মুক্তিপণের জন্য কোম্পানী কিংবা স্বজনদের ফোন না করায় তাকে জবাই করে হত্যা করা হয়।

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে কুমিল্লা পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদ।

এ ঘটনায় গ্রেফতারকৃত কাপ্তানবাজার ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মাইনুল হাসান মান্না ও তার সহযোগী জসিম উদ্দিন পরিকল্পিতভাবে মাসুদকে হত্যা করেছে বলে শনিবার মামলার তদন্তকারি সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুমিল্লার নিকট ও পরে আদালতে জবানবন্দি দিয়েছে।

জানা যায়, কুমিল্লা নগরীর নতুন চৌধুরী পাড়ার সুমন ভিলা নামের বাসার ৩য় তলার একটি ফ্ল্যাটে আবুল খায়ের গ্রুপের কুমিল্লা অঞ্চলের মার্কেটিং ইন্সপেক্টর ও চাঁদপুরের হাজীà