কুমিল্লায় প্রতিবন্ধী কিশােরী ধর্ষণের প্রতিবাদ করায় খুন হয় দােকানি নাছির
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চান্দিনায় মহাসড়কে দোকানির ছিন্নভিন্ন মরদেহ উদ্ধারের ঘটনার ১০দিন পর হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ।
চা দোকানি নাছিরকে টাকার জন্য নয়, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদ করায় হত্যা করা হয়। পুলিশ মোয়াজ্জেম হোসেন (২৫) এবং অটোরিক্সা চালক সানাউল্লাহ (২৪) আটকের পর এ তথ্য জানান নিহত নাছিরের পিতা রবিউল্লাহ সহ পুলিশের একাধিক সূত্র।
ঘটনার বর্ণনা করে বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ মো. নূরুল ইসলাম।
গত ১৩ জানুয়ারী সকালে ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার প্রায় দেড় কিলোমিটার এলাকা থেকে নাছির উদ্দিনের ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহের অংশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ।
মরদেহ উদ্ধারের সাথে সাথে পুলিশ সড়ক দুর্ঘটনা বলে সন্দেহ করলেও নিহতের পিতা রবিউল্লাহ দাবী করেছেন তার ছেলেকে খুন করা হয়েছে। প্রমাণ হিসেবে তিনি দোকানে রক্তের চিহ্ন দেখান পুলিশকে।
চান্দিনা থানা পুলিশও নাওতলা মাদ্রাসা এলাকায় মহাসড়ক সংলগ্ন ওই চা দোকানের কয়েকটি স্থানে ও কম্বলে ছোপ-ছোপ রক্তের দাগ দেখেন। সোমবার রাতে নিহতের পিতা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে চান্দিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
চাঞ্চল্যকর এমন হত্যাকাà¦