কুমিল্লায় বাংলা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টারঃ
র্যালী আলোচনা সভার মধ্যে দিয়ে কুমিল্লায় বাংলা টিভির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার সকালে বাংলা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি র্যালী বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন করে কুমিল্লা প্রেসক্লাবে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলা টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ আরিফুর রহমান মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ রুহুল আমিন ভূইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক।


