,

কুমিল্লা বালুতুপায় ট্রাক্টরের চাপায় ৪ বছরের শিশু নিহত

আজকের কুমিল্লা ডট কম :
February 19, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা শহরতলীর বালুতুপায় একটি বালুবাহী ট্রাক্টরের চাপায় রিহান (৪) নামে এক শিশু ঘটনাস্থলে নিহত হয়। নিহত রিহান চাঁপাপুর এলাকার প্রবাসী মো. হানিফের ছেলে। কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মো. আবদুস সালাম মিয়া এ কথা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আজ মঙ্গলবার বিকালে শিশু রিহান বাসার পাশে রাস্তায় দাঁড়িয়ে ছিল।

এমন সময় দ্রুত গতিতে চালিয়ে আসা একটি বালুবাহী ট্রাক্টর তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। তখন ঘটনাস্থলেই রিহানের মৃত্যু হয়।