,

কুমিল্লায় সাংবাদিকসহ ৪ জনের বিরুদ্ধে ৬ কোটি টাকার মানহানি মামলা

আজকের কুমিল্লা ডট কম :
June 7, 2023
news-image

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লায় একটি পত্রিকার সম্পাদকসহ ৩ জন সাংবাদিক ও একজন আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে কুমিল্লার একটি আদালতে ৬ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়। এতে কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক আমাদের কুমিল্লার ভারপ্রাপ্ত সম্পাদক নাসিমা খান মন্টি, ব্যবস্থাপনা সম্পাদক শাহাজাদা এমরান, পত্রিকাটির চান্দিনা প্রতিনিধি মাসুমুর রহমান মাসুদ এবং চান্দিনার মহিচাইল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবু মুছা মুছা মজুমদারকে আসামী করা হয়।

বুধবার (৭ জুন) কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৭নং আমলী আদালতে ওই মামলাটি দায়ের করেন চান্দিনার সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি’র অনুসারী চান্দিনা পৌর কৃষকলীগ সভাপতি জয়নাল আবেদীন জনি। মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই কুমিল্লা কে নির্দেশ দেন আদালত।

এর আগে গত ৩ জুন (শনিবার) চান্দিনা উপজেলা আওয়ামী লীগ এর কর্মী সমাবেশে উপজেলা আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক এবং মহিচাইল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবু মুছা মজুমদারসহ নেতাকর্মীরা স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন তা তুলে ধরে সংবাদ পরিবেশন করে দৈনিক আমাদের কুমিল্লা সহ বেশ কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকা। ওই সংবাদের প্রেক্ষিতেই মামলাটি দায়ের করেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি’র অনুসারী ওই কৃষকলীগ নেতà