কোরবানীর গরু উপহার পেয়ে কুমিল্লার সংরাইশ শিশু পরিবারের শিশুদের মুখে হাসি ফুটেছে
স্টাফ রিপোর্টার;
কোরবানীর জন্য দুটি গরু উপহার পয়ে কুমিল্লার সংরাইশ সরকারি শিশু পরিবারের শিশু ও সদস্যদের মুখে হাসি ফুটেছে। আর গরু উপহার দিয়েছে দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লা ও নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রবাসী।
সোমবার ঈদ উল আযহার কোরবানীর আনন্দ শিশুদের মাঝে ছড়িয়ে দিতে কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ.ক.ম বাহাউদ্দিন বাহার সার্বিক সহযোগিতা করেন। এছাড়া রাজনীতিবিদ, স্থানীয় ও প্রবাসী শুভাকাঙ্খিদের সহায়তায় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লার প্রতিষ্ঠাতা মোঃ সাইফ উদ্দিন রনী সংরাইশ সরকারি শিশু পরিবারের এতিম বাচ্চাদের হাতে ১ টি গরু তুলে দেন। এছাড়া কয়েকজন প্রবাসীর উপহার আরেকটি গরু তুলে মোঃ মারুফ আহাম্মেদ।
এ সময় উà
