গায়েবি মামলার পর শুরু হয়েছে গণগ্রেপ্তার : রিজভী
ডেস্ক রিপোর্টঃ
সারা দেশে দলীয় নেতাকর্মীদের নামে ‘গায়েবি মামলা’ দায়ের করার পর পুলিশ এবার গণগ্রেপ্তার শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতা এসব কথা বলেন। তিনি গণগ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা জানান।
রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, ‘দেশব্যাপী গায়েবি মামলার পর এখন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে পাইকারীহারে গ্রেপ্তার শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মামলা দায়েরের তামাশা এমন পর্যায়ে পৌঁছেছে যে, নয় বছর, দুই বছর ও এক বছর আগে মৃত ব্যক্তিদের নামেও মামলা দেওয়ার কথা আপনাদেরকে অবহিত করেছি। এই মামলা থেকে রেহাই পাননি দীর্ঘদিন থেকে হাসপাতালের বেডে পড়ে থাকা পক্ষাঘাতগ্রস্ত রোগীও।’
‘তামাশার আরো নজির দেখতে পাই, টঙ্গীতে ছাত্রলীগ সভাপতির নাম মামলায় চলে আসায় এজাহার পাল্টিয়ে তাঁকে বাদ দিয়ে নতুন এজাহার দেওয়া হয়েছে। আমরা গণমাধ্যম থেকে জানতে পারলাম যে, দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদেরকে ধরার জন্য সাঁড়াশি অভিযান চালাতে পুলিশ হেডকোয়ার্টার থেকে ওসিদের নির্দেশ দেওয়া হয়েছে।’
বিএনপির এই নেতা আরো বলেন, ‘সুতরাং আইন ও বিচার যে সরকারের সম্পূর্ণ করায়ত্বে সেটার দৃষ্টান্ত বারবার দেওয়ার দরকার নেই।’
এ সময় রিজভী ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়েরও সমালোচনা করেন। তিনি বলেন, ‘২১ আগস্ট বোমা হামলার রায় আওয়ামী লীগ নির্দেশিত রায় সেটিও খুব সহজেই জনগণ উপলব্ধি করছে। এই রায়ের পক্ষে জনগণের কোনো সাড়া না পেয়ে ক্ষমতাসীন দলের লোকেরা উদ্ভ্রান্তের মতো কথা বলছেন।’
এর আগে বিএনপি গত ৬ অক্টোবর অভিযোগ করেছিল, গত ১ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত গায়েবি মামলা দেওয়া হয়েছে চার হাজার ১৪৯টি। নাম উল্লেখ করে আসামি করা হয়েছে ৮৬ হাজার ৬৯২ জনকে। এ ছাড়া দুই লাখ ৭৬ হাজার ২৭৭ জà¦