,

গোল্ডেন বলের রেসে যারা

আজকের কুমিল্লা ডট কম :
June 15, 2018
news-image

ইমতিয়াজ আহমেদ জিতু ঃ
বিশ্বকাপে গোল্ডেন বল পুরষ্কার দেওয়ার রীতি শুরু হয়েছে ১৯৮২ বিশ্বকাপ থেকে। আসরের সেরা খেলোয়াড়ের হাতে তুলে দেওয়া হয় এ পুরষ্কার। রুপালি বল ও ব্রোঞ্জ বল দেয়া হয় দ্বিতীয় ও তৃতীয় সেরাদের। ৮২-বিশ্বকাপে সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল পেয়েছিলেন পাওলো রসি। ১৯৮৬ সালের বিশ্বকাপে দিয়োগো ম্যারাডোনা, ১৯৯০ সালের বিশ্বকাপে সালভাদর শিলাচি, ১৯৯৪ সালের বিশ্বকাপে ব্রাজিলের রোমারিও, ১৯৯৮ সালের বিশ্বকাপে ব্রাজিলের রোনালদো, ২০০২ সালের বিশ্বকাপে জার্মানীর গোলরক্ষক অলিভার কান, ২০০৬ সালে ফ্রান্সের জিনেদিন জিদান, ২০১০ সালের বিশ্বকাপে উরুগুয়ের দিয়েগো ফোরলান ও ২০১৪ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার লিওনেল মেসি গোল্ডেন বল পুরষ্কার পান। এবারের রাশিয়া বিশ্বকাপে মাঠে দ্যুতি ছড়িয়ে আসরের সেরা ফুটবলারের খেতাব গোল্ডেন বল লুফে নিবেন কে , এ নিয়ে চলছে হিসেব-নিকেশ। গোল্ডেন বল প্রাপ্তির আলোচনায় প্রথমে নাম আসবে বিগত ৭/৮ বছর ধরে বিশ্বফুটবলকে শাসন করা মেসি ও রোনালদোর নাম। এরপরেই আলোচনায় আসবে নেইমারের নাম। এ তিনজন ছাড়াও রয়েছে আরো অনেক নাম যারা চমক দেখিয়ে গোল্ডেন বল ছিনিয়ে নিতে পারেন। কে পেতে পারেন গোল্ডেন বল, তা নিয়ে এই প্রতিবেদন।

লিওনেল মেসিঃ
এবারের বিশ্বকাপে গোল্ডেন বলের অন্যতম দাবিদার ফুটবল বিশ্বের জাদুকর লিওনেল মেসি । আর্জেন্টাইনরা তাকে ডাকে মেসিয়া বলে, মানে ত্রানকর্তা। ক্লাবের হয়ে অনেক শিরোপা, ব্যক্তিগত ট্রফি পেয়েছেন এই গোলমেশিন। তবে নিজ দেশের হয়ে শিরোপা ছুঁয়ে দেখতে না পেলেও গত বিশ্বকাপ ফাইনাল ও দুই কোপা আমেরিকার ফাইনালে দলকে একক দক্ষতায় টেনে নিয়ে গেছেন এই লিওনেল মেসি। রাশিয়া বিশ্বকাপে যখন আর্জেন্টিনার অংশগ্রহণ অনিশ্চিত, তখন ত্রানকর্তা হিসেবে মেসিই আর্বিভূত হয়ে শেষ ম্যাচে হ্যাটট্রিক করে ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে আর্জেন্টিনাকে নিয়ে যান। নিজে গোল করার পাশাপাশি অন্যের গোলের যোগানদাতা হিসেবে পরিচিত মেসি বাছাই পর্বে ১৮ ম্যাচ খেলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ৫ বার। মেসি আর্জেন্টিনার হয়ে খেলেছেন ৩টি বিশ্বকাপ। সব মিলিয়ে ১৫ ম্যাচে গোল করেছেন ৫টি গোল। বিশ্বকাপে এখন পর্যন্ত তার গোলের সংখ্যা মোট ৫ টি। গত বিশ্বকাপে সেরা খেলোয়াড় হিসেবে পেয়েছেন গোল্ডেন বল । ৫