ঘুষ নিয়ে অবৈধ নিয়োগ ধামাচাপা দিতে শিক্ষকদের মারধর আ’লীগ নেতার
ডেস্ক রিপোর্টঃ
ঘুষ নিয়ে নিয়োগ ধামাচাপা দিতে পাবনায় শিক্ষকদের মারধরের অভিযোগ উঠেছে সুজানগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দুলাই ইউপি চেয়াম্যান সিরাজুল ইসলাম শাহজাহানের বিরুদ্ধে।
সম্প্রতি জেলার দুলাই ইউনিয়নের চিনাখরা স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উঠেছে সমালোচনার ঝড়। বিচার দাবি করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা।
চিনাখরা স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সাবেক বিদ্যোৎসাহী সদস্য সাইফুল ইসলাম জানান, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান পরিচালনা পরিষদের সভাপতি হওয়ার পর থেকেই অনিয়মতান্ত্রিক ও স্বেচ্ছাচারিতায় প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। এসব বিষয়ে প্রতিবাদ করায় গত বছরে নতুন কমিটিতে আমাকে বাদ দিয়ে তার নিজ সন্তানকে বিদ্যোৎসাহী সদস্য মনোনীত করেন। সম্প্রতি ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে আইসিটি বিষয়ে প্রভাষক পদে সোহেল রানা ও জীব বিজ্ঞান বিষয়ে প্রদর্শক পদে সোলায়মান কবির নামে দুজনকে নিয়োগ দেন তিনি।
তিনি আরো জানান, সম্প্রতি করোনা পরিস্থিতিতে কলেজ বন্ধ থাকার সুযোগে সভাপতি স্থানীয় একটি পত্রিকায় যোগাযোগ করে ২০১৫ সালের ২০ অক্টোবর তারিখ দেখিয়ে গোপনে ব্যাক ডেটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। সেই পত্রিকায় মুজিববর্ষের লোগো থাকায় বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। ভুয়া সেই বিজ্ঞপ্তির মাধ্যমেই সভাপতি অনিয়ম ও ঘুষের বিনিময়ে ওই দুইজনকে ২০২০ সালের ২ মে নিয়োগ দিলে আমি রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে লিখিত অভিযোগ দায়ের করি।
অভিযোগের পর শিক্ষা বোর্ডর নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্তের দায়িত্ব নেন। পরে সুজানগর উà