চলমান পরিস্থিতিতে সরকার কঠোর হতে যাচ্ছে
ডেস্ক রিপোর্ট :
বৃহস্পতিবার পঞ্চম দিনে ছাত্রদের আন্দোলন নতুন রূপ ধারণ করে কোনো এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকেরা যোগ দেন । ঢাকার আন্দোলন ছড়িয়েছে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে গত দুই দিন ঢাকার রাজপথ কার্যত শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে চলে যায় চলমান পরিস্থিতিতে সরকার শক্ত অবস্থান নেওয়ার কথা ভাবছে ।
সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন থামাতে সরকারের পক্ষ থেকে নানা আশ্বাস দেওয়ার পরও শিক্ষার্থীরা রাজপথ ছাড়েনি। সহসা তারা ঘরে ফিরছে না, এটা ধরে নিয়ে সরকার কঠোর হতে যাচ্ছে। শিক্ষক ও অভিভাবকদের প্রতি সরকারের অনুরোধ ছিল, তারা সব দাবি মেনে নিয়েছে, এখন শিক্ষার্থীদের ঘরে ফেরাতে হবে।
বৃহস্পতিবার পঞ্চম দিন ছাত্রদের আন্দোলন নতুন রূপ ধারণ করে। কোনো কোনো এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকেরাও যোগ দেন। ঢাকার আন্দোলন ছড়িয়ে পড়ে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে। নিরাপদ সড়কের আন্দোলনের ধারাবাহিকতায় গতকাল শিক্ষার্থীরা প্রতিটি যানবাহনে মেয়াদসহ লাইসেন্স আছে কি না, তা তল্লাশি করেছে। গত দুই দিন ঢাকার রাজপথ কার্যত শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে চলে গেছে।
সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র জানায়, আন্দোলনের যৌক্তিকতা থাকায় এবং কৌশলগত কারণে চুপ থাকলেও চলমান পরিস্থিতিতে সরকার শক্ত অবস্থান নেওয়ার কথা ভাবছে। উল্টো পথে চলায় বা লাইসেন্স না থাকায় সরকারের একাধিক মন্ত্রী ও সচিব রাস্তায় বিব্রতকর অবস্থায় পড়েছেন। পুলিশ কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তা লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া গাড়ি চালানোর দায়ে অভিযুক্ত হয়েছেন। ছাত্রদের এই কর্মসূচি জনসমর্থন পেলেও সরকারের জন্য তা অস্বস্তিকর হয়ে উঠেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা বলেন, শিক্ষার্থীদের গায়ে হাত দিতে পুলিশকে নিষেধ করা হয়েছে। সরকার আশা করেছিল, অভিভাবকেরা তাঁদের সন্তান ও শিà¦