চাঁদপুরে গোপনে ফ্রান্সের পতাকা তৈরিকালে আটক যুবক,৩৫ কিলোমিটার লম্বা পতাকা জব্দ
স্টাফ রিপোর্টারঃ
সম্প্রতি ফ্রান্সের ধর্মীয় ইস্যুর মধ্যে দিয়ে চাঁদপুর সদর উপজেলার আশিকাটিতে গোপনে ফ্রান্সের পতাকা তৈরিকালে পুলিশের অভিযানে ১ যুবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। জব্দ করা হয়েছে প্রায় ১০ হাজার মিটার (৩৫ কিলোমিটার) তৈরি করা ফ্রান্সের পতাকা ও পতাকা তৈরিতে ব্যবহৃত দুইটি সেলাই মেশিন। গতকাল ২ নভেম্বর পর্যন্ত চাঁদপুুুরের বিভিন্ন এলাকায় ফ্রান্স সরকারের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে তৌহিদি জনতা।
ঘটনার সূত্রে জানা যায়, চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের ৫নং ওয়ার্ড পূর্ব হোসেনপুর গাজী বাড়ীর মোঃ খোকন গাজীর বড় মেয়ে রোজিনা আক্তার ফ্রান্স সরকারকে উপহার হিসাবে পতাকাটি পাঠানোর উদ্দেশ্যে বানাচ্ছিলো। কেননা তার স্বামী মোঃ আলী নাজির মিজি ফ্রান্স প্রবাসী। এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার (ওসি) তদন্ত মোহাম্মদ হারুনুর-রশীদ জানান, ফ্রান্সের পতাকা বানানোর প্রক্রিয়াটি ওই পরিবারটির ছিলো। তবে চলমান ফ্রান্স বিরোধী ইস্যুতে পরিস্থিতি ভিন্নখাতে প্রবাহিত হতে পারতো। তাই আইন-শৃঙ্খলার অবনতি যাতে না ঘটে, সে জন্য আমরা উর্দ্ধতন কর্তপক্ষের নির্দেশে ফ্রান্সের পতাকাটি জব্দ করেছি।
গত ৩১শে অক্টোবর শনিবার সন্ধা সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাসিম উদ্দিন ও à¦