চাঁদপুরে প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন
বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে সারা দেশের ন্যায় চাঁদপুরেও অনুষ্ঠিত হয়েছে জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা ২০২৫। শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় চাঁদপুর শহরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদরাসা ২টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপুর্ণ পরিবেশে উক্ত পরীক্ষা সম্পন্ন হয়।
এদিকে বেলা ১১টায় চাঁদপুর শহরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন করেন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রকাশক সোহেল রুশদী। এ সময় সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা শফিকুল ইসলাম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ও কুমিল্লা উত্তরের সভাপতি মাওলানা নূরে আলম সিদ্দীকী। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে অতিথি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।
পরীক্ষা কেন্দ্রের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এসোসিয়েশনের চাঁদপুর জেলা সভাপতি ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আ.ন.ম ফখরুল ইসলাম মাসুম ও সহকারী সেক্রেটারী মা