,

চাঁদপুরের তরুণ নির্মাতা সাংবাদিক অপুর পরিচালনায় অচিরেই আসছে একাধিক শর্টফিল্ম

আজকের কুমিল্লা ডট কম :
April 1, 2019
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুর:
চাঁদপুরের উদীয়মান সাংস্কৃতিক কর্মী ও তরুণ নাট্য নির্মাতা সাংবাদিক সাইদ হোসেন অপুর পরিচালনায়, এ এইচ নূর আলম সরকারের অসাধারণ লেখা গল্প এবং জনপ্রিয় অভিনেতা বরিশালের বাদল শিকদারের একাধিক শর্টফিল্ম অচিরেই আসছে অপু মিডিয়া জোনের ব্যানারে।

ইতিমধ্যে ঢাকার রূপগঞ্জ ও তার আশেপাশের এলাকায় জাহাঙ্গীর গাজীর ক্যামেরায় এই শর্টফিল্ম গুলোর চিত্র ধারন সম্পন্ন হয়েছে।

এতে অভিনয় করেছেন কমেডি কিং ও চলচ্চিত্র অভিনেতা বাদল শিকদার, টিভি নাট্য অভিনেত্রী রানু বেগম, আর এস ফয়সাল, আশা মনি, ইমান হোসেন, সালাউদ্দিন খান, জেনিয়া জেনি, ফারুক রাজ ও রবিউল মোহাম্মদ।