,

চান্দিনায় অবরোধের দ্বিতীয় দিনেও মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান উপজেলা আ’লীগের

আজকের কুমিল্লা ডট কম :
November 6, 2023
news-image

 

চান্দিনা  প্রতিনিধি:

সারাদেশে বিএনপি’র ডাকা অবরোধের প্রতিবাদে সোমবার (৬ নভেম্বর) দ্বিতীয় দিনেও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা অংশের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে শান্তি সমাবেশ ও অবরোধের বিরুদ্ধে মিছিল করে চান্দিনা উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার সকাল থেকে মহাসড়কে উপজেলার মাধাইয়া বাস স্ট্যান্ড ও কাঠেরপুল এলাকায় অবস্থান নেয় তারা। চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটু সিআইপি’র নেতৃত্বে ওই কর্মসূচি পালন করে তারা।

এতে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টাà¦