,

চান্দিনায় উপজেলা আওয়ামী লীগের অবরোধ বিরোধী শান্তি সমাবেশ ও মিছিল

আজকের কুমিল্লা ডট কম :
November 12, 2023
news-image

চান্দিনা প্রতিনিধি:

সারাদেশে বিএনপি’র ডাকা অবরোধের প্রতিবাদে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা অংশে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করে চান্দিনা উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (১২ নভেম্বর) সকাল থেকে মহাসড়কে উপজেলার কাঠেরপুল এলাকায় অবস্থান নেয় উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু সমর্থিত আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় তারা দফায় দফায় অবরোধ বিরোধী মিছিল করে। দুপুরে ঢাকা চট্রগ্রাম মহাসড়কে মিছিল শেষে কাঠেরপুল এলাকায় শান্তি সমাবেশ এর মধ্য দিয়ে শেষ হয়।

এসময় বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, অধ্যাপক হেদায়েত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ ভূইয়া, শ্রম বিষয়ক সম্পাদক পৌর কাউন্সিলর মো. আবদুর রব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ মোহাম্মদ মহিউদ্দিন, পৌর আওয়ামী লীগ সভাপতি আবদুল জলিল, সহ-সভাপতি পৌর কাউন্সিলর আক্তার আহমেদ নাদিম, সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হক, পৌরসভার মহিলা কাউন্সিলর শাহনাজ আক্তার, বাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. সেলিম ভূইয়া, মাইজখার ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি ইমাম হোসেন ফরিদ, ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির বাবুল, কুমিল্লা উত্তর জেলা তাঁতী লীগ যুগ্ম-আহ্বায়ক মো. নজরুল ইসলাম, পৌর যুবলীগ সভাপতি মো. জাকির হোসেন সরকার, পৌর ছাত্রলীগ সাবেক সভাপতি