,

চান্দিনায় করোনায় এক যুবতী আক্রান্ত: ৭ পরিবার লকডাউন

আজকের কুমিল্লা ডট কম :
April 15, 2020
news-image

শরীফুল ইসলাম, চান্দিনা:
কুমিল্লার চান্দিনায় এই প্রথম করোনা রোগী শনাক্ত হয়। শনাক্ত একজন মেয়ে (১৯) উপজেলা সদরের মধ্য বাজারে অবস্থিত দত্ত ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব টেকনেশিয়ান। মঙ্গলবার (১৪ এপ্রিল) তার করোনা পরীক্ষার রিপোর্টে পজেটিভ ফলাফল আসে। তবে করোনা আক্রান্ত ওই রোগীর কোন উপসর্গ দেখা দেয় নি।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল হক ওই তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, রোগীর অবস্থা স্থিতিশীল। তাকে চিকিৎসা পদ্ধতি ও পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে রোববার (১২ এপ্রিল) তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠায় কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়। আক্রান্ত মেয়েটি অবিবাহিত। তার বাড়ি চান্দিনা উপজেলার এতবারপুর উত্তর পাড়া গ্রামে।

ওই রোগী শনাক্ত হওয়ার পর আক্রান্তের এতবারপুরস্থিত তার গ্রামের বাড়িতে ৬টি পরিবারকে লকডাউন করে চান্দিনা উপজেলা প্রশাসন। এছাড়া তাকে বহনকারী পার্শ্ববর্তী মধুসাইর গ্রামের একজন রিক্সা চালকের ১টি পরিবারও লকডাউন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও চান্দিনা থানার অফিসার ইন-চার্জ মো. আবুল ফয়সল।

রোগী শনাক্ত হওয়ার পর দত্ত মেডিকেল হল নামের একটি ফার্মেসীও লকডাউন করা হয়। এর আগে ১১ এপ্রিল শনিবার মেয়েটির কর্মস্থল দত্ত ডায়াগনস্টিক সেন্টার লকডাউন করে প্রশাসন। রবিবার মেয়েটিসহ ওই ডায়াগনস্টিকের ৪জন কর্মীর নমুনা সংগ্রহ করা হয়েছিল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাযায়, পাশ্ববর্তী দেবীদ্বার উপজেলার নবিয়াবাদ গ্রামের করোন