চৌদ্দগ্রামে আবারো মহাসড়ক অবরোধ করল বিক্ষুদ্ধ শ্রমিকরা
চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে বকেয়া বেতন ও জেনারেল ফান্ডে জমাকৃত টাকার দাবিতে জিল ওয়্যারস্ লিমিটেড নামে বিদেশে রপ্তানীযোগ্য একটি জুতা ফ্যাক্টরীর বিক্ষুদ্ধ শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আবারো অবরোধ সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দেয়।
খবর পেয়ে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন, থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালিক পক্ষের সাথে যোগাযোগ করে আগামী বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পর্যন্ত সময় নিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদেরকে আশ্বস্ত করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, পুলিশের এএসপি (সার্কেল) মো. সাইফুল ইসলাম সাইফ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মাহফুজ, ওসি (তদন্ত) শুভরঞ্জণ চাকমা, হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরফুদ্দীন, ওসি (অপারেশন) ত্রিনাথ সাহা সহ স্থানীয় প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
জানা গেছে, শনিবার (৩০ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের নানকরা নামক স্থানে অবস্থিত “জিল ওয়্যারস্ লিমিটেড” নামক জুতা ফ্যাক্টরীর সামনে বকেয়া বেতন ও জেনারেল ফান্ডের জমাকৃত টাকার দাবিতে আবারো মহাসড়ক অবরোধ করে।
শিলা বেগম, আফিয় বেগম, লাইজু আক্তার, শেফালী আক্তার, কল্পনা, পারভেজ, মোহাম্মদ আলী হোসেন ও মহিনসহ বহু শ্রমিক অভিযোগ করে বলেন, গত তিন মাস ধরে মালিক কর্তৃপক্ষ আমাদের বেতন পরিশোধ না করে গত ২১ অক্টোবর ফ্যাক্টরীটি বন্ধ করে দেয়। বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে উপজেলা প্à