,

চৌদ্দগ্রামে গবাদিপশুসহ বাড়িঘর লুটপাট ও হয়রানির অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
May 16, 2022
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়ন তারাশাইল গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ঝগড়ায় একজন নিহত হওয়ার ঘটনায় গবাদিপশুসহ বাড়িঘর লুটপাটের অভিযোগ উঠেছে।

শনিবার নগরীর চকবাজারে একটি রেস্তোরায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারাশাইল গ্রামের ভুক্তভোগি সাথী আক্তার।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, জমি ও খড়ের পারা নিয়ে বিরোধের জের ধরে গত ৮ মে দুপুরে আমার আত্মীয় মোঃ হানিফ মজুমদারের পরিবারের সাথে আমার পিতা মোক্তল হোসেন ও ভাই মোঃ সজিব এর ভাই ঝগড়াঝাটি শুরু হয়। এতে উভয় পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে।

সংবাদ সম্মেলনে সাথী আক্তার আরো বলেন, ইস্রাফিল ও আমরা একে অপরের আত্মীয় এবং একই বাড়িতে বসবাস। সামান্য জমি নিয়ে যেই বিরোধ তা নিয়ে ঘটনার পূর্বেও আমরা চৌদ্দগ্রাম থানায় দুইবার সাধারণ ডায়রি করেছি এবং আমাদের চেয়ারম্যান জাফর ইকবাল এর নিকট গ্রাম আদালতে সালিশ দেওয়া হয়েছে। নিষ্পত্তিকল্পে তিনি আমাদেরকে ২৩ মে বিচারের দিন তারিখ নির্ধারন করেন কিন্তু তার পূর্বেই গত ৮মে ইস্রাফিল ও তার পরিবার এবং বহিরাগত লোকজনদেরকে নিয়ে অতর্কিত হামলা করে। এসময় ইস্রাফিল খুন হয়। সে কিভাবে খুন হয়েছে তা আমরা জানি না, তবে আমরা ও স্থানীয় à¦