চৌদ্দগ্রামে দেয়াল টপকিয়ে নকল সরবরাহের অভিযোগ
কুমিল্লার চৌদ্দগ্রামে চলমান এসএসসি পরীক্ষার চৌমুহনী মুজিবুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চলছে নকল সরবরাহ। সোমবার বিদ্যালয়টিতে গণিত পরীক্ষা চলাকালিন কয়েকজন কিশোর তাঁর পরিচিত পরীক্ষার্থীকে দেয়াল টপকে নকল সরবরাহ করে।
সাংবাদিকদের গোপন ক্যামেরায় বিষয়টি ধরা পড়লেও অস্বীকার করছেন কেন্দ্র সচিব নালঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন হোসেন। ওই কেন্দ্রে নালঘর উচ্চ বিদ্যালয়, চৌমুহনী বাজার মুজিবুল হক উচ্চ বিদ্যালয়, ভাটরা কালজয়ী বিদ্যানিকেতন ও বগৈড় উচ্চ বিদ্যালয়ের ২০৬ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।
জানা গেছে, গত ১০ এপ্রিল চলতি বছরের এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষা শুরু হয়। ২১টি কেন্দ্রের মধ্যে প্রথম দিন থেকে চৌমুহনী মুজিবুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকল সরবরাহ করে কতিপয় কিশোর। অন্য সব কেন্দ্রে গত ১৫ বছরের চেয়ে সন্তোষজনক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার দ্বিতীয় দিন চৌমুহনী মুজিবুল হক উচ্চ বিদ্যালয়ের দেয়াল টপকে নকল সরবরাহ করছে সন্দেহে দুই কিশোরকে ‘সামান্য’ শাস্তি দেয়া হয়।
সোমবার গণিত পরীক্ষার দিন সরেজমিন কেন্দ্র এলাকায় গিয়ে দেখা যায়, চৌমুহনী বাজারের রাইট টেলিকম এন্ড ফটোকপি দোকানে কয়েক কয়েকজন বহিরাগত কিশোর ফটোকপি করতে দেখা যায়। হল থেকে একজন পুলিশ বের হয়ে রাস্তায় পর্যবেক্ষণ করা শুরু করলে পিছন থেকে দুই কিশোর