চৌদ্দগ্রামে পুলিশ পরিচয়ে বিকাশে সাংবাদিকের দোকানের টাকা লুট
কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের পোশাক পরিহিত দুই ব্যক্তি দিন-দুপুরে প্রতারণার মাধ্যমে বিকাশে সাংবাদিকের মালিকানাধীন দোকানের ৬০ হাজার টাকা লুটের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী আনন্দ টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি মিজানুর রহমান মিনুর ভাই ফারুক আহাম্মদ খোকন বাদি হয়ে অজ্ঞাতনামা ২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। বুধবার রাতে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মাহমুদ মোঃ কাউসার।
অভিযোগে উল্লেখ করা হয়, সাংবাদিক মিজানুর রহমান মিনুর ভাই উপজেলার কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ফারুক আহাম্মদ খোকন দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়িসর্দার বাজারে ‘মিজান টেলিকম’ বিকাশ দোকান দিয়ে ব্যবসা করে আসছে। বুধবার দুপুরে ১২.৪০ ঘটিকায় পুলিশের পোষাক পরিহিত অবস্থায় অজ্ঞাতনামা দুই ব্যক্তি মোটর সাইকেল যোগে দোকানের আসে। তারা মোটর সাইকেল একটু দূরে রেখে পুলিশ পরিচয় দিয়ে দুইটি বিকাশ নাম্বারে টাকা পাঠানোর কথা বলে।
তারা বিকাশ পার্সোনাল ০১৮৮২৫৯৬৬৫৩ ও এজেন্ট ০১৬২৬০৫১০৮২ নাম্বার দেয়। ফারুক আহাম্মদ খোকন তখন পুলিশের কথানুসারে পার্সোনাল নাম্বারে ১০ হাজার টাকা ও এজেন্ট নাম্বারে ৫০ হ