,

চৌদ্দগ্রামে পুলিশি বাধায় পন্ড শহীদ জিয়ার ৩৭তম শাহাদাত বার্ষিকী ও ইফতার মাহফিল

আজকের কুমিল্লা ডট কম :
May 30, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশে বাধায় পন্ড হয়েছে উপজেলা ও পৌর বিএনপির ইফতার মাহফিল। বুধবার দুপুর থেকে ইফতার পর্যন্ত চৌদ্দগ্রাম বাজার, ঈদগাহ মাঠ ও হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার চৌদ্দগ্রাম বাজারস্থ ফ্রেন্ডস্ ক্যাফে কমিউনিটি সেন্টারে শহীদ জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। দুপুরে খাবার রান্না করার সময় থানা পুলিশ বাধা দেয়। পরে বুধবার বিকেল সাড়ে চারটায় পাশ্ববর্তী ঈদগাহ মাঠে গিয়ে বিএনপির নেতাকর্মীরা আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদা। পৌর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক এয়াছিন পাটোয়ারীর সভাপপিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহ আলম ও পৌর বিএনপির সদস্য সচিব হারুন অর রশীদ মজুমদারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওয়াহিদুর রহমান মজুমদার মুক্ত, নুর হোসেন বলাই, খোরশেদ কবির শিপন, নুরুন্নবী পাটোয়ারী নুরু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী শহীদ, মোঃ হাসান, উপজেলা যুবদলের সহ-সভাপতি গোলাম এছাক, যুগ্ম সাধারন সম্পাদক জামাল উদ্দিন মামুন, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন, প্রবাসী বিএনপি নেতা শরীফ হাসান, আনোয়ার হোসেন শিহাব, পৌর যুবদল সভাপতি গোলাম মোস্তফা অভি, সেক্রেটারী আকতার হোসেন, যুবদল নেতা এম এ খায়ের মজুমদার, উপজেলা শ্রমিকদলের আহবায়ক হাসান শাহরিয়ার খাঁ, সদস্য সচিব জাহাঙ্গীর হো