,

চৌদ্দগ্রামে ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষে ১৩ জন আহত, ৩০ জন নেতাকর্মীর বাড়ি ভাঙচুর

আজকের কুমিল্লা ডট কম :
March 18, 2025
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামের আল করা ইউনিয়নে ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে জামায়াতের ৮ জন ও বিএনপির পাঁচজন আহত হয়েছেন। ওই সময় বিএনপি’র প্রায় ৩০ জন নেতাকর্মীর বাড়ি ভাঙচুর করা হয়। বর্তমানে সেনাবাহিনী ওই ইউনিয়নে টহলরত অবস্থায় আছে।

সোমবার সন্ধ্যা ৭ টায় চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাংলাদেশ জামায়াত ইসলামী দলের মোহাম্মদ তারেক চৌধুরী (৩৪) নামে ২০২০ সালে একটি ধর্ষণ মামলা হয়। সেই মামলাকে কেন্দ্র করে গত ১৩ মার্চ একটি ফ