চৌদ্দগ্রামে বিদ্যালয়ের আঙ্গিনায় শিক্ষার্থীদের লাগানো সরকারি গাছ কেটে ফেললেন শিক্ষক
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর প্রশাসনের উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের লাগানো সরকারি গাছ কেটে ও তুলে ফেলে দিয়েছে জাফর আহমেদ নামের এক ব্যক্তি। তিনি পৌর এরাকার নবগ্রামের মৃত হাজী ইমান আলীর ছেলে ও কুমিল্লা বিমানবন্দর এলাকার নেওড়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক। নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ ঘটনা ঘটে। রোববার রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বেগম বাদি হয়ে চৌদ্দগ্রাম থানায় জাফর আহমেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।
স্থানীয় সূত্র ও থানায় দায়েরকৃত অভিযোগে জানা গেছে, বৃক্ষরোপন কর্মসূচি-২০২৫ এর আওতায় পৌর প্রশাসনের দেয়া ১২টি গাছের চারা গত বৃহস্পতিবার নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের দ্বারা বিদ্যালয় প্রাঙ্গনে রোপন করা হয়। প্রতিটি গাছের সাথে খুঁটি ও শিক্ষার্থীদের নেমপ্লেট বেঁধে দেয়া হয়। শনিবার সরকারি ভাবে বিদ্যালয় বন্ধ ছিল। সে সুযোগে একই গ্রামের মৃত হাজী ইমান আলী মজুমদারের ছেলে জাফর আহমেদ উদ্দেশ্য প্à¦