চৌদ্দগ্রামে র্যাব পরিচয়ে ২৬ লাখ টাকা লুটের ঘটনায় ৯ ডাকাত গ্রেপ্তার
চৌদ্দগ্রামে র্যাব পরিচয়ে ২৬ লাখ টাকা লুটের ঘটনায় ৯ ডাকাত গ্রেপ্তার
গত ২৭ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রাম এলাকায় র্যাব পরিচয়ে বিকাশ পরিবেশকের ২৬ লাখ টাকা লুটের ঘটনায় ৯ ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালে র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান এই তথ্য জানান।
সোমবার (৪ নভেম্বর) গভীর রাতে ডাকাতদের গ্রেপ্তার করা হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে। তবে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিকাশের লুণ্ঠিত কোনো টাকা উদ্ধার করা সম্ভব হয়নি।
গ্রেপ্তারকৃত ডাকাতদের নাম হলো: মো. সাইফুল ইসলাম (৩২), সাজু মিয়া (৩৩), মো. রিয়াদ (১৯), মো. রবিউল (২৬), মো. মানিক (৪০), মো. রিপন সর্দার (২৯), মো. সাজু (৪৪), মো. রিপন হাওলাদার (৪৫) এবং মো. সজিব (৩৫)। র্যাব জানিয়েছে, এই চক্রটি দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতিতে জড়িত।
র্যাবের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সাইফুলের নেতৃত্বে এই সংঘবদ্ধ ডাকাত দলটি গত সোমবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা এলাকায় দুই ব্যক্তিকে জিম্মি করে নগদ টাকা ও মালামাল লুটে নিয়ে পালানোর সময় র্যাব তাদের ধাওয়া করে। এরপর দাউদকান্দি টোলপ্লাজা এলাকা à¦