,

জনপ্রিয় গীতিকারদের সঙ্গে আসিফের তুমুল লড়াই

আজকের কুমিল্লা ডট কম :
June 5, 2018
news-image

 

বিনোদন ডেস্কঃ

প্রীতম আহমেদ, শফিক তুহিন ও রবিউল ইসলাম জীবন- গানের জনপ্রিয় এই তিনজনকে বয়কট করলেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। সেইসঙ্গে যে সব কোম্পানি এই তিন গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পীর সঙ্গে কাজ করবেন সে কোম্পানির জন্য কোনো গান গাইবেন না বলেও জানিয়ে দিয়েছেন বাংলা গানের যুবরাজ।

গত শনিবার রাত ১০টায় আসিফ তার অফিসিয়াল ফেসবুক পেইজে লাইভে এসে তার নতুন গানের খবরা খবর জানান। সেইসঙ্গে তার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি করে গানের মাধ্য কোটি কোটি টাকা আয় করে তা হাতিয়ে নেয়ার অভিযোগ নিয়ে মুখ খোলেন।

আসিফ তার ভিডিওতে প্রীতম ও শফিক তুহিনদের সমালোচনা করে বলেন, ‘গানের আঙিনা সুন্দর মানুষদের জন্য। এখানে কোনো নর্দমার কীট রাখা যাবে না। সিটি করপোরেশন দিয়ে সেইসব কীট পরিষ্কার করা হবে। প্রীতম মিথ্যেবাদি, প্রতারক। সে দাবি করে চ্যানেল আইয়ের প্রযোজক সে। মিথ্যে কথা। মিথ্যে পরিচয় দিয়ে সে মানুষকে ঠকায়। আর শফিক তুহিন কৌশলী। আমার হাত দিয়ে তার উত্থান। আমার সঙ্গেই বেঈমানী করে বেড়াচ্ছে। কোনো প্রমাণ ছাড়াই আমাকে অভিযুক্ত করছে। এ ধরনের ক্ষতিকরদের থেকে সবার সাবধান থাকা উচিত। আর রবিউল ইসলাম জীবন এই সেদিন প্রথম রোজার দিনও আমার বাসায় ইফতার করে গেছে। সেই জীবন পল্টি নেয়। ও সবাইকে ম্যানেজ করতে করতে ব্যক্তিত্বহীন হয়ে গেছে। নোয়াখালীর কলঙ্ক জীবন।’তিনি প্রীতম আহমেদ ও শফিক তুহিনের অভিযোগ ভিত্তিহীন দাবি করে এর পক্ষে নিজের বক্তব্য তুলে ধরেন। সেইসঙ্গে এই দুজনকে অকৃতজ্ঞ বলেই তুলে ধরেন। তাদের সঙ্গে গীতিকার রবিউল ইসলাম জীবনকেও অকৃতজ্ঞ অভিহিত করেন।

Related posts: