,

জাতিসংঘের মহাসচিব ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর : কি বার্তা পেল বাংলাদেশ

আজকের কুমিল্লা ডট কম :
July 4, 2018
news-image

 

ডেস্ক রিপোর্ট :

দুদিনের সফরে বাংলাদেশে এসেছিলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ছাড়াও বাংলাদেশ সফরে রয়েছেন আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) প্রেসিডেন্ট পিটার মাউরা। জাতিসংঘের মহাসচিব ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে বৈঠকে তাঁরা দেশের অর্থনৈতিক অগ্রগতি ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে কথা বলেন।

একই সময়ে কয়েকটি আন্তর্জাতিক সংস্থা ও সংগঠনের উর্ধ্বতন কর্মকর্তাদের সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে । তাদের সফরে সর্বাধিক গুরুত্ব পেয়েছে রোহিঙ্গা সঙ্কট। তারা দুইজনই কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবির ঘুরে দেখেন। রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়ে তাদের জীবন বাঁচানোর জন্য জাতিসংঘের মহাসচিব এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রশংসা এবং ধন্যবাদ জানান। আন্তোনিও গুতেরেস জাতিসংঘ মহাসচিব পদে দায়িত্ব নেওয়ার বেশ আগে থেকেই রোহিঙ্গা সংকট সম্পর্কে জানতেন। তিনি ২০০৫ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) হিসেবে রোহিঙ্গাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে শরণার্থী সংকট নিয়ে কাজ করেছেন। গত বছরের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহ