,

ট্রাম্পের স্টারগেট প্রকল্প কী? কেন এটি নিয়ে বিতর্ক ও আলোচনা তীব্র হচ্ছে?

আজকের কুমিল্লা ডট কম :
January 29, 2025
news-image

ট্রাম্পের স্টারগেট প্রকল্প কী? কেন এটি নিয়ে বিতর্ক ও আলোচনা তীব্র হচ্ছে?

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের ৫০০ বিলিয়ন ডলারের ‘স্টারগেট’ প্রকল্প ঘোষণার পর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে চলমান আলোচনা নতুন মাত্রা পেয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের চলতি সম্মেলনে এ প্রকল্পের প্রভাব ও এআই নিরাপত্তা নিয়ে বিশেষজ্ঞ ও উদ্যোক্তাদের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে।

গুগল ডিপমাইন্ডের প্রধান ডেমিস হাসাবিস, অ্যানথ্রোপিকের সহপ্রতিষ্ঠাতা দারিও আমোদেই এবং এআইর গডফাদার হিসাবে পরিচিত ইয়োশুয়া বেঞ্জিও ভবিষ্যৎ ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। হাসাবিস সতর্ক করে বলেন, এআই মানব বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যেতে পারে, যা অপরাধী বা অপকর্মে লিপ্ত গোষ্ঠীর হাতে পড়লে সভ্যতার জন্য হুমকি হতে পারে। ওপেন সোর্স মডেলের সহজলভ্যতা এ উদ্বেগকে আরও বাড়িয়েছে। অন্যদিকে, অ্যানথ্রোপিকের আমোদেই এআইর সম্ভাব্য ব্যবহার নিয়ে কর্তৃত্ববাদী সরকারের প্রতি শঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, অন্যায় উদ্দেশ্যে এআই ব্যবহার মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। বেঞ্জিওর মতে, বিজ্ঞান এখনো এমন যন্ত্র নিয়ন্ত্রণে পুরোপুরি সক্ষম নয়। তিনি জোর দিয়ে বলেন, আমাদের এ প্রযুক্তির পরিণতà¦