,

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ— ভেতরে কী হয়েছিল জানালেন পাকিস্তানের স্পিকার

আজকের কুমিল্লা ডট কম :
January 1, 2026
news-image

ডেস্ক রিপোর্ট:

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে করমর্দন থেকে শুরু করে পুরো কথোপকথন— সবই ছিল পরিকল্পিত এবং গণমাধ্যমের জন্য দৃশ্যমান। এমনটাই জানিয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক। তার মতে, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎটির পুরো ঘটনাই মূলত জয়শঙ্করের উদ্যোগে হয়েছে। একইসঙ্গে বাংলাদেশ সফরে অভাবনীয় উষ্ণ অভ্যর্থনা পাওয়ার কথাও জানিয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদের এই স্পিকার। খবর জিও নিউজ

জিও নিউজের অনুষ্ঠান ‘আজ শাহজেব খানজাদা কে সাথ’-এ কথা বলতে গিয়ে আয়াজ সাদিক বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে তিনি ঢাকায় ছিলেন। এ সময় পার্লামেন্ট কমপ্লেক্সের একটি ওয়েটিং রুমে ইতোমধ্যেই পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, ভুটান ও বাংলাদেশের বিভিন্ন প্রতিনিধি উপস্থিত ছিলেন। একপর্যায়ে সেখানেই প্রবেশ করেন জয়শঙ্করের নেতৃত্বাধীন ভারতীয় প্রতিনিধি দল।

পাকিস্তà¦