তিতাসে আধিপত্য বিস্তার নিয়ে বাড়ীঘর ভাংচুর লুটপাট, দেশীয় অস্ত্র উদ্ধার
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাতে এঘটনার পর হকিস্টিক, লোহার পাইপসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাত থেকেই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের সদ্য নির্বাচিত চেয়ারম্যান বাবুল মিয়া ও সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব বিদ্যমান। বিবদমান দ্বন্দ্বের জেরে দু’পক্ষের সংঘর্ষ ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানায়।
মানিককান্দি গ্রামের বর্তমান মেম্বার হাজি আব্দুর রব মিয়ার ছেলে মিজানুর রহমান বলেন, গতকাল হামলার পর থেকে আমরা ৪/৫টি পরিবার এলাকা ছাড়া। দুলারামপুর বাজারে ঈদেরদিন সন্ধ্যায় সাবেক চেয়ারম্যান আবু মোল্লার লোকজনের সাথে বর্তমান চেয়ারম্যান বাবুল মিয়ার লোকজনের কথা কাটাকাটি ও হাতাতির ঘটনা হয়েছে বলে শুনেছি। এরপর রাতে চেয়ারম্যানের লোক সাইফুল মেম্বারের লোকজন এসে আমাদের বাড়ীতে হামলা ও লুটপাট করে। আমাদের গ্রামের সেকান্দর মাষ্টার ও হাসন মিয়ার ঘরসহ আমাদের বাড়ী ঘর ভাংচুরসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা বলেন,