,

দশপাড়ায় জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ খন্দকার ইসতিয়াকের পালিত বাহিনীর বিরুদ্ধে

আজকের কুমিল্লা ডট কম :
September 22, 2024
news-image

স্টাফ রিপোর্টার:
ভয়ংকর জনপদে পরিণত হয়েছে কুমিল্লা দাউদকান্দির সুন্দলপুর ইউনিয়নের আলোচিত দশপাড়া গ্রাম।সন্ত্রাসী কার্যকলাপ, হামলা, মামলা, দখলবাজি কর্মকান্ডে আতংকে দিন কাটছে স্থানীয় অনেকের।এই গ্রামের খন্দকার কবির উদ্দিন আহমেদের বংশধরদের মাঝে জায়গা সম্পত্তি নিয়ে কোন্দল চলছে । এই কোন্দলকে ঘিরে বিগত ৬ বছর ধরে নানা অপরাধ কর্মকান্ড ঘটে যাচ্ছে এই এলাকায়।

খন্দকার কবির উদ্দিনের ছেলে বাংলাদেশের আলোচিত-সমালোচিত ব্যক্তিত্ব খন্দকার মোশতাক আহমেদ।আর এই খন্দকার মোশতাক আহমেদের ছেলে খন্দকার ইশতিয়াক আহমেদের (কানাডায় অবস্থানরত) নির্দেশে স্থানীয় সন্ত্রাসীরা খন্দকার নাজির আহমেদের সন্তান খন্দকার নাসিরুল কবির ও বিলকিস রাবেয়ার পরিবারের বাড়ি ঘর দখল ,ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া খন্দকার নাসিরুল কবিরের বোন (বিলকিস রাবেয়া)ও বোনের মেয়ে সিগমা কবিরকে মিথ্যে মামলা দিয়ে হয়রানির অভিযোগও পাওয়া গেছে। বাড়ি দখল হামলা মামলা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য খন্দকার নাসিরুল কবির সর্বশেষ ৯ সেপ্টেম্বর দাউদকান্দি থানা পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন।

খন্দকার নাসিরুল কবির জানান, বিগত ছয় বছর ধরে আমার ও আমার বোনের পরিবারের উà