দাউদকান্দি-মেঘনায় শোক দিবসে ইঞ্জি: আব্দুস সবুরের বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ
আজকের কুমিল্লা ডট কম :
August 15, 2021
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দাউদকান্দি ও মেঘনা উপজেলায় জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর।
রবিবার (১৫ আগষ্ট) দাউদকান্দি পৌরবাজারে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে ইঞ্জিনিয়ার সবুর অংশগ্রহণ করেন। এরপর তিনি গৌরীপুর বাসস্টান্ড সংলগ্ন মাদ্রাসা মাঠে এতিম শিশু ও অসহায়দের মাঝে খাবার (খিচুরি) বিতরণ করেন।

