দাউদকান্দিতে ইমন হত্যা: ৪ আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দাউদকান্দি উপজেলার এসএসসি পরীক্ষার্থী ইখতেখার হাসান ইমন(১৮) হত্যা মামলার এজাহার নামীয় প্রথম ৩ জনসহ মোট ৪ আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।
ঘটনার সূত্রে জানা যায়, ভিকটিম ইখতেখার হাসান ইমনের সাথে আসামী মোঃ নাছির উদ্দিন@মুরগা নাছির(৪০) ও তার সহযোগীদের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। উক্ত বিরোধের কারণে আসামী মোঃ নাছির উদ্দিন@মুরগা নাছির ও তার সহযোগীরা প্রায় ভিকটিম ইখতেখার হাসান ইমনকে সময় সুযোগ হলে দেখে নিবে বলে হুমকি দিত। গত ২০ ডিসেম্বর দাউদকান্দি মডেল থানাধীন মোহাম্মদপুর (পশ্চিম) ইউনিয়নের মালাখালা গ্রামের নারিকেলতলা জামে মসজিদের সামনে নারিকেলতলা নূরানী মাদ্রাসার বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত তারিখ বিকাল সাড়ে ৪ টার সময় ভিকটিম ইখতেখার হাসান ইমন বাড়ী হতে বের হয়ে ওয়াজ ও দোয়া মাহফিলে অংশ গ্রহণের উদ্দেশ্যে রওয়ানা করে। সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫ টার সময় ভিকটিম নিজ এলাকা পিপইয়াকান্দি হতে মালাখালা গ্রামের নারিকেলতলা জামে মসজিদের সামনে ওয়াজস্থলে আসলে আসামী মোঃ নাছির উদ্দিন@মুরগা নাছির তাকে দেখতে পেয়ে বিষয়টি তার সকল সহযোগীদের অবগত করে তাদের একত্রিত করতে থাকে এবং ভিকটিম ইখতেখার হাসান ইমনকে হত্যার পরিকল্পনা করে। আসামী মোঃ নাছির উদ্দিন@মুরগা নাছির ও তার সহযোগীরা অতর্কিতভাবে ভিকটিম ইখতেখার হাসান ইমনের উপর ঝাঁপিয়ে পড়ে এবং এক নাম্বার আসামী মোঃ নাছির উদ্দিন @ মুরগা নাছির তার হাতে থাকা ধারালো সুইচ গিয়ার চাকু দিয়ে পিছে থেকে ভিকটিম ইখতেখার হাসান ইমনকে হত্যার উদ্দেশ্যে তার পিঠের ডান পাশে ঘাই মেরে গুরুতর জখম করে। একই সাথে মোঃ নাছির উদ্দিন@মুরগা নাছিরের সহযোগী দুই নাম্বার আসামী ইয়াছিন(২২) তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ভিকটিমকে হতà§