দাউদকান্দিতে ট্রাকচালক হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
কুমিল্লার দাউদকান্দিতে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ট্রাকচালককে হত্যার প্রধান আসামি দ্বীন ইসলাম ডালিমকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব-১১, সিপিসি-২।
রোববার রাতে ঢাকার বনানী থানাধীন কাকলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডালিমের বাড়ি দাউদকান্দি উপজেলার পূর্ব হাউষদি গ্রামের পাঁচগাছিয়া এলাকায়। সোমবার সকালে নগরীর শাকতলা র্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানায় র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।
র্যাব জানায়, গত ৯ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব হাউষদি গ্রামে মাদক বিক্রির প্রতিবাদ করায় ট্রাকচালক আলামিন মিয়া (৩৫) হত্যাকাণ্ডের শিকার হন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত দ্বীন ইসলাম ডালিম চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। নিহত আলামিন মাদক বিক্রির প্রতিবাদ ও বাধা দেওয়ায় আসামির সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জেরেই ডালিম ও তার সহযোগীরা আলামিনকে হত্যার পরিকল্পনা করে।
পরিকল্পনা অনুযায়ী, ৯ অক্টোবর সকালে পূর্ব হাউষদি গ্রামের আল মদিনা মসজিদের সামনে আলামিনের উপর ডালিম ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা এলোপাতাড়ি মারধর করে আলামিনকে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দাউদকান্দি à