দাউদকান্দিতে ব্যবসায়ি ও পুলিশ সদস্য ৩ ভাইকে কিশোর গ্যাংয়ের হোতা বানানোর অভিযোগ
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাসিন্দা প্রবাস ফেরত ৪০ বছর বয়সী মৎস খামার ব্যবসায়ি আশরাফ আহমেদ সুমন, পুলিশ সদস্য রাহেজুল আমিন বাধন (২৬) ও সজিবকে (২৪) কিশোর গ্যাংয়ের মূল হোতা, মাদক ব্যবসায়ি ও চাদাঁবাজ উল্লেখ্য করে মানববন্ধন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মৎস খামার ব্যবসায়ি আশরাফ আহমেদ সুমন ও তার পরিবার।
তারা বলেন, আমরা প্রতিষ্ঠিত ব্যবসায়ি। আমরা বঙ্গবন্ধুর আর্দশের রাজনীতি করি। সন্ত্রাসী ও চাদাঁবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করায় আমাদের পরিবারের বিরুদ্ধে একটি অপশক্তি অপপ্রচারে ব্যস্ত। তারা চায় আমাদের ব্যবসাবাণিজ্য ও বাড়িঘর দখল করতে। এলাকায় কিশোর গ্যাংয়ের মূলহোতা তারাই, যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে । সন্ত্রাসীদের ভয়ে বৃদ্ধ মা-বাবা ছাড়া সবাই এখন ছোট বাচ্ছাদের নিয়ে ঘর ছাড়া, আমরা এখন রাস্তায় রাস্তায় ঘুরছি।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় কুমিল্লা নগরীতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মৎস খামার ব্যবসায়ি আশরাফ আহমেদ সুমন ও তার পরিবার। এ সময় আরো উপস্থিত ছিলেন আশরাফ আহমেদ সুমনের স্ত্রী আয়েশা আক্তার , সুমনের পিতা অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলী আহমেদ সরকার, সুমনের মাতা রোকেয়া বেগম, পুলিশ সদস্য বাধনের স্ত্রী আখি আক্তার প্রমুখ।
সংবাদ সম্মেলনে মৎস খামার ব্যবসায়ি আশরাফ আহমেদ সুমন বà