,

দাউদকান্দিতে সড়ক দুঘর্টনায় প্রবাসী যুবকসহ ২ জন নিহত

আজকের কুমিল্লা ডট কম :
March 10, 2018
news-image

সাকিব আল হেলালঃ
ঢাকা বিমানবন্দর থেকে বাড়িতে ফেরার পথে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সড়ক দুঘর্টনায় প্রবাসী যুবক ও প্রাইভেটকার চালক নিহত হয়েছেন।

শনিবার (১০ মার্চ) দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার গোমতা স্কুলের সামনে এ দুঘর্টনা ঘটে।

নিহতরা হলেন, দুবাই প্রবাসী কুমিল্লা বুড়িচং উপজেলার এতবারপুর গ্রামের শিল্পপতি ফরিদ ভুইয়ার ছেলে মোঃ ইমন (২০) ও তার প্রাইভেটকার চালক একই উপজেলার কংশনগর গ্রামের হরমুজ মিয়ার ছেলে রনি মিয়া (২৩) ।


স্থানীয় সূত্র জানায়, ঢাকা বিমানবন্দর থেকে বিাড়ি ফেরার পথে দাউদকান্দি গৌরীপুরের গোমতা স্কুলের সামনে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানের ডিভাইডারে আঘাত করলে গাড়িতে থাকা দুজন ছিটকে পরে মহাসড়কে। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে স্থানীয় প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত. ঘোষণা করে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক জীবন হাজারি জানান, আহত দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর বিষয়টি আমাদের কেউ অবহিত করেনি।