,

দুই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করতে কুমিল্লা জেলা আওয়ামী লীগের সুপারিশ!

আজকের কুমিল্লা ডট কম :
March 26, 2024
news-image

স্টাফ রিপোর্টার :

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল ও দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইমরানুল আরেফিন ইমুকে সাংগঠনিক পদ থেকে বহিস্কার করতে কেন্দ্রীয় ছাত্রলীগে সুপারিশ করেছে কুমিল্লা জেলা (উত্তর) আওয়ামী লীগ। শুক্রবার উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞপ্তিতে নেতাকর্মীরা সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি জানান। এরই সাথে ব্যবস্থা গ্রহণ করতে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে চিঠি পাঠিয়েছেন তারা। একই সাথে কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদ সদস্য আবুল কালাম আজাদকে দলীয় পদ থেকে অব্যহতির পর স্থায়ী বহিস্কারের দাবী জানান আওয়ামী লীগ নেতারা।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন এর উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা রুবেল ও ইমু। এর আগে একই ঘটনায় কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদ সদস্য আবুল কালাম আজাদকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘