দেবিদ্বারে এখন অনেক নেতা তৈরী হয়েছে, দলের দুর্দিনে এসব নেতারা কোথায় ছিলেন : রোশন আলী মাষ্টার
দেবিদ্বার প্রতিনিধি:
বঙ্গবন্ধু রক্ত দিয়ে মানুষের ভালোবাসার ঋণ শোধ করে গেছেন। কিন্তু তাঁর কাছে আমাদের যে ঋণ, তা শোধ হবে কী করে? বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর মধ্য দিয়ে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং শোষণ ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য তারই কন্যা সারা বিশ্বের জননন্দিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
২নং ইউসুফপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত দেবিদ্বারে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা আ’লীগের মাসব্যাপী কর্মসুচীর দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোশন আলী মà¦
