,

দেবিদ্বারে এমপি আজাদ ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

আজকের কুমিল্লা ডট কম :
August 20, 2024
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বারে সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ, তার ভাই  সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুনুর রশীদ, ছোট ভাই মো: মাসুদসহ ৭০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২ শত জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে যুবক রুবেলকে হত্যার অভিযোগে এ মামলা দায়ের করা হয়।

মঙ্গলবার (২০ আগষ্ট) কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৪ নং আমলী আদালতে নিহত রুবেলের চাচাত ভাই  মো: আবুল কাশেম বাদি হয়ে এ হত্যা মামলা দায়ের করেন।

আদালতের বিচারক মো. কামাল হোসেন অভিযোগটি সরাসরি এফআইআর হিসেবে গ্রহণ করতে দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

মামলায় অভিযোগ করা করা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট দুপুর ২টার দিকে দেবিদ্বার নিউ মার্কেট ও আশ পাশের এলাকায় ছাত্র জনতা বিক্ষোভ মিছিল বের করে। এ সময় সাবেক এমপি আবুল কালাম আজাদ ও তাঁর ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ গুলি চালানোর নির্দেশে দিয়ে নিজেরাও বিক্ষোভ মিছিলে গুলি চলান। এ সময় অন্যান্য আসামিরা ঘটনাস্থলে বোমা, ককটেল নিক্ষেপসহ ছাত্র জনতার উপর হামলা চালায়। এ সময় ঘà